ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

দুর্গাপুরে শিশু ও নারী উন্নয়নে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা

#

২৫ মে, ২০২২,  6:37 PM

news image

দু্র্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে শিশু ও নারী উন্নয়নে ‘শিশু ও নারী উন্নয়ন সচেতনামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন’ প্রকল্পের আওতায় জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের উদ্যোগে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা আয়োজন করা হয় । বুধবার (২৫ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টেশন কর্মশালার সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আল ফয়সাল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান।

কর্মশালার প্রথম কর্মঅধিবেশনে করোনা ভাইরাস (কোভিড-১৯ ) সংক্রমণ প্রতিরোধ, নিরাপদ মাতৃত্ব,শিশুর যথাযথ বিকাশ,অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য বিষয়ক আলোচনা করেণ রিসোর্স পার্সন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সজীব রায়। দ্বিতীয় কর্মঅধিবেশনে জেন্ডার সমতা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, বাল্যবিবাহ ভালো প্রতিরোধ বিষয়ক আলোচনা করেণ দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শিবিরূল ইসলাম। তৃতীয় কর্ম অধিবেশন নারীর ক্ষমতায়ন, নারী নির্যাতন প্রতিরোধ, মাদক জন্ম নিবন্ধন ও স্যানিটেশন বিষয়ক আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিব উল আহসান।

জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী কর্মকর্তা ইনসান উদ্দিনের সঞ্চালনায়  উপস্থিত ছিলেন বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, উপজেলা তথ্য অফিসার জান্নাত আরা পপি, দুর্গাপুর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কলি হাসান ওয়ালি, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ, নারী উন্নয়নে নেতৃস্থানীয় উদ্যোক্তা বৃন্দ, দুর্গাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুন্নাহার প্রমুখ। ওরিয়েন্টেশন কর্মশালায় ৪০ জন ব্যক্তি অংশগ্রহণ করেণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম