ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাণিজ্যিক পেয়ারায় ভারী ধাতু শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর এসআই আলতাফ হত্যা: র‍্যাবের অভিযানে মূলহোতাসহ গ্রেপ্তার আরও ৪ রপ্তানিতে ইতিবাচক ধারা, দুই মাসে আয় ৭ দশমিক ৫০ বিলিয়ন ডলার সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ ত্যাগের বিনিময়ে অর্জিত গণতন্ত্রকে রক্ষার আহ্বান রাষ্ট্রপতির ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি উপজেলা নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, বিধিমালায় আরও যা আছে শ্রীলংকার কাছে শেষ ওভারে হারল বাংলাদেশ

দুই গোলে পিছিয়ে থেকেও জিতল ইন্টার মিলান

#

স্পোর্টস ডেস্ক

০৬ সেপ্টেম্বর, ২০২৬,  11:12 AM

news image

ইতালিয়ান সিরি আ’তে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখল ইন্টার মিলান। দুই গোলে পিছিয়ে পড়েও নাপোলিকে হারিয়েছে তারা। ইন্টারের হয়ে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন অধিনায়ক লাউতারো মার্তিনেজ।  শনিবার রাতে সান সিরোয় ইন্টারের জয় ৩-২ গোলে। এই জয়ে চলতি মৌসুমের সবগুলো ম্যাচই জিতল বর্তমান চ্যাম্পিয়নরা।


গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় নাপোলি। ৫০তম মিনিটে মাত্তেও পলিতানো প্রথম প্রচেষ্টা আটকে যাওয়ার পর ফিরতি বল থেকে নিচের কোণায় শট নিয়ে দলকে এগিয়ে দেন।


এর তিন মিনিট পর আবারও এগিয়ে যায় নাপোলি। রাসমুস হইলুন্দের বাঁকানো শট জালের ঠিকানা খুঁজে নেয়। লিগে টানা দুই ম্যাচে এটি তার দ্বিতীয় গোল।


পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ইন্টার। ২-০ হওয়ার মাত্র তিন মিনিট পরই এক গোল শোধ করেন মার্তিনেজ। ফেদেরিকো দিমার্কো দুর্দান্তভাবে বাইরে চলে যেতে বসা ক্রসটি মাঠে রাখেন। তার প্রথমবারের পুল-ব্যাক কাছ থেকে জালে পাঠান ইন্তারের আর্জেন্টাইন অধিনায়ক।


সমতায় ফেরার সুযোগও আসে ইন্টারের সামনে। মার্কাস থুরাম একটি শটে পোস্টে বল লাগান। তবে ম্যাচ শেষ হওয়ার আট মিনিট আগে সেই থুরামই হেডে ইন্টারকে সমতায় ফেরান। ডান দিকের কোণায় নিখুঁত হেডে ২-২ করেন ফরাসি ফরোয়ার্ড। 


শেষটা ছিল আরও নাটকীয়। নির্ধারিত সময়ের শেষ মিনিটে কাছ থেকে বল জালে জড়িয়ে ইন্টারকে ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য জয় এনে দেন মার্তিনেজ। গোলের পর সান সিরোর সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন তিনি।


এই জয়ে মৌসুমের প্রথম তিন লিগ ম্যাচেই জয় পেল ইন্টার। একই সঙ্গে সিরি আ-তে ঘরের মাঠে তাদের অপরাজিত থাকার ধারাও আরও দীর্ঘ হলো। সবশেষ ২০২৫ সালের নভেম্বরেই সান সিরোয় লিগ ম্যাচে হেরেছিল তারা।


গত মৌসুমে ইন্তারের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে থেকে দ্বিতীয় হওয়া নাপোলির সময়টা ভালো যাচ্ছে না। কোমোর কাছে ঘরের মাঠে গত সপ্তাহে হারের পর এবার ইন্টারের কাছেও হারল তারা। ফলে সিরি আ-তে টানা দুই ম্যাচে পরাজিত হলো ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়ন নাপোলি।


তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে টেবিলের দুই নম্বরে ইন্টার। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দশ নম্বরে নাপোলি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম