ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

দিন ও রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২৩,  4:23 PM

news image

দেশের পাঁচ বিভাগের বেশির ভাগ জায়গায় এবং তিন বিভাগের ১১টি অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। আজ মঙ্গলবার এটি আরও ছড়িয়ে পড়তে পারে। এই তাপপ্রবাহ আরও দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সামান্য বাড়তে পারে দিন ও রাতের তাপমাত্রা। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দিনাজপুর, নীলফামারী, সিলেট, সন্দ্বীপ, সীতাকুণ্ড, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, মাইজদীকোর্ট, ফেনী ও বান্দরবান অঞ্চল এবং ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আজ আরও বিস্তার লাভ করতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী দুই দিন (বুধবার ও বৃহস্পতিবার) এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে পরের পাঁচ দিনে (শুক্রবার থেকে মঙ্গলবার) সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম