ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বহিষ্কার

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জানুয়ারি, ২০২৫,  6:40 PM

news image

আরিফুজ্জামান চাকলাদার: সুনির্দিষ্ট তথ্য প্রমাণিত হওয়ায়  দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মনির হোসেনকে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া যায়। জেলা আহবায়ক  মো. মোজাম্মেল হোসেন খাঁন মিঠু ও সদস্য সচিব শাহরিয়ার শিথিল স্বাক্ষরে বহিষ্কার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মনির হোসেনের হোসেনের বিরুদ্ধে  অভিযোগের তথ্য প্রমাণিত হওয়ায় তাকে দলীয় পদ সহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়। ২৪ জানুয়ারি ২০২৫ ইং তারিখ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির মতামতের  সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এ বিষয়ে মো. মনির হোসেন মারামারি একটি মামলায় কারাগারে থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিল আহবায়ক মুক্ত খবরকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট তথ্য প্রমানিত হওয়ায় কেন্দ্রীয় কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে বোয়ালমারী পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনিরকে বহিষ্কার করা হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম