ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

থানার দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

#

০৪ ফেব্রুয়ারি, ২০২৫,  7:20 PM

news image

ইসলামী বিশ্ববিদ্যালয় থানাকে কুষ্টিয়ার ঝাউদিয়ায় স্থানান্তরের দাবিতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে মহাসড়কের দুপাশে অন্তত ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে তারা এ কর্মসূচি পালন করা শুরু করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান। স্থানীয়রা বলছেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানা ঝাউদিয়ায় স্থানান্তরের বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারির পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঝাউদিয়া থানা উদ্বোধন না করা পর্যন্ত আন্দোলন চলবে। ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বিশ্বাস বলেন, ‘৬টি ইউনিয়নের প্রাণকেন্দ্র ঝাউদিয়া। এখানে থানা স্থাপন না হওয়ায় চুরি-ডাকাতি, ছিনতাই এমনকি হত্যার মতো ঘটনা ঘটছে প্রতিনিয়ত।’এ দিকে মনোহরদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ঝাউদিয়া থানা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. হায়াত আলী বলেন, ‘ইবি থানার ওসি এরইমধ্যে আমাদের মাঝে হাজির হয়েছেন। তাকে বলেছি কুষ্টিয়া পুলিশ সুপারকে এখানে আসতে হবে। উনি কবে থানা উদ্বোধন করবেন সেই সিদ্ধান্ত দেওয়ার পর আন্দোলন স্থগিত করব।’ এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘থানা স্থানান্তরের জন্য বেশ কিছু প্রক্রিয়া আছে। এর মধ্যে অবকাঠামো নির্মাণের ব্যাপারও রয়েছে। রাতারাতি সবকিছু করা সম্ভব হয় না। এর জন্য সময় প্রয়োজন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম