ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

তৃতীয় দিনের মতো অনলাইনে চলছে রেলের অগ্রিম টিকিট বিক্রি

#

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০২৩,  5:03 PM

news image

সামনেই ঈদ। তবে চিরচেনা ভিড় নেই কমলাপুরের টিকিট কাউন্টারে। দীর্ঘ লাইন, মানুষের ভোগান্তি এসব ছিল ঈদ মৌসুমের অত্যন্ত স্বাভাবিক দৃশ্য। তবে এবারই প্রথম রেলের শতভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে। রোববার (৯ এপ্রিল) তৃতীয় দিনের মতো চলছে রেলের অগ্রিম টিকিট বিক্রি। তাই কমলাপুর টিকিট কাউন্টারের সামনে নেই কোনো ভিড়। রোববার অনলাইনে বিক্রি হচ্ছে ১৯ এপ্রিলের অগ্রিম টিকিট। সকাল ৮টা থেকেই শুরু হয়েছে টিকিট বিক্রি। মুহূর্তের মধ্যেই বিক্রি হয়ে যাচ্ছে সেসব। তবে সার্ভার জটিলতা আজ সকালে কিছুটা কম দেখা যাচ্ছে বলে জানা গেছে। প্রতিদিনের মতো আজও ২৫ হাজার ৭৭৮টি টিকিট দেয়া হবে অনলাইনে। অনলাইনে টিকিট বিক্রি হলেও অনেকেই টিকিট পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্টেশন ম্যানেজার বলছেন, ট্রেনের আসন সংখ্যা খুবই সীমিত। চাইলেও বেশি টিকিট দেয়া সম্ভব নয়। প্রতিদিন যত টিকিট বিক্রি হচ্ছে, তার তালিকা কমলাপুর রেলস্টেশনের নোটিশবোর্ডে প্রদর্শন করা হচ্ছে। মানুষের মধ্যে যাতে এ নিয়ে কোনো বিভ্রান্তি না থাকে তা নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম