ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক

#

নিজস্ব প্রতিবেদক

০৯ ফেব্রুয়ারি, ২০২৩,  4:43 PM

news image

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এর আগে, বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বাংলাদেশে এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, সাম্প্রতিক ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ার নাগরিকদের মৃত্যুতে ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার বাংলাদেশের সব সরকারি,

আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এ ছাড়া নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। প্রসঙ্গত, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়। এ পর্যন্ত তুরস্ক-সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে বিপর্যয়কর ভূমিকম্পে মোট ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম