ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

তিন বিভাগে দাপট দেখাতে পারে কালবৈশাখী

#

নিজস্ব প্রতিবেদক

২২ মার্চ, ২০২৫,  4:45 PM

news image

ঢাকাসহ দেশের আট বিভাগেই বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হওয়ার শঙ্কাও রয়েছে। পূর্বাভাসমতে, শনিবার ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন শনিবার সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ কালবৈশাখী ঝড়, সঙ্গে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা রয়েছে। কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকে রংপুর বিভাগের নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে অতিক্রম করে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ দিয়ে অগ্রসর হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া সকাল ৭টার পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমেরও শঙ্কা রয়েছে বলে জানান এই আবহাওয়া গবেষক পলাশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম