ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

তিন দশক পর পর্দায় ফিরছে সালমান-রেবতী জুটি

#

বিনোদন প্রতিবেদক

২৮ নভেম্বর, ২০২২,  4:14 PM

news image

বলিউডে রেবতীর অভিষেক হয়েছিল ‌‘লাভ’ সিনেমা দিয়ে, ১৯৯১ সালে। প্রথম ছবিতে সহশিল্পী হিসেবে পেয়েছেন সালমান খানকে। এরপর তারা একসঙ্গে কাজ করেননি। সালমান তিন দশকের বেশি সময় ধরে হিন্দি সিনেমার জগতে রাজত্ব করছেন। এদিকে, রেবতী মূলত তামিল ছবিতেই বেশি কাজ করেছেন। পাশাপাশি মালায়লম, তেলেগু, হিন্দি ও কানাড়া ভাষার ছবিতে কাজ করেছেন। এবার জানা গেছে, দীর্ঘ সময় পর একসঙ্গে দেখা যাবে সালমান ও রেবতীকে। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা করেন রেবতী। সম্প্রতি নিজের পরিচালিত ‘সালাম ভেঙ্কি’র প্রচারণার জন্য সালমানের সঞ্চালিত রিয়েলিটি শো ‘বিগ বস্‌’-এর মঞ্চে এসেছিলেন রেবতী। সঙ্গে ছিলেন ছবিটির অভিনেত্রী কাজলও। সেই মঞ্চেই সালমান জানালেন, হ্যাঁ, আবারও তাকে ও রেবতীকে একসঙ্গে দেখতে পাবেন দর্শক। ছবির নাম ‘টাইগার থ্রি’। ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে এই ছবি। উল্লেখ্য, ‘টাইগার থ্রি’ ছবিতে নায়িকার ভূমিকায় আছেন ক্যাটরিনা কাইফ। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রেবতী। ছবিটি পরিচালনা করছেন মনীষ শর্মা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম