ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

তিনদিন বন্ধ থাকবে ইসির সার্ভার

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০২৩,  5:03 PM

news image

আজ বিকাল থেকে সারাদেশে প্রায় তিনদিনের জন্য বন্ধ থাকবে নির্বাচন কমিশনের (ইসি) সার্ভার। আগামী রবিবার (৯ জুলাই) যথারীতি সার্ভিস চালু থাকবে। সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয়ের প্রোগ্রামার মো. আবুল খায়ের রনির সই করা এক চিঠিতে এ তথ্য জানিয়েছে ইসি। চিঠিতে বলা হয়, সার্ভার কক্ষ আদর্শমান করণের সময়কালে সার্ভার কক্ষের চলমান সেবাগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের আইসিটি অনুবিভাগের আওতায় ১০ম তলায় অবস্থিত সার্ভার কক্ষ আদর্শমান করণের কাজ চলমান রয়েছে। এজন্য সার্ভার কক্ষ আদর্শমানকরণের সময়কালে সার্ভার কক্ষের চলমান নেটওয়ার্ক ও সার্ভারভিত্তিক সেবাগুলো মাঠ পর্যায় পর্যন্ত নিরবচ্ছিন্ন রাখতে বর্তমানে সার্ভার, নেটওয়ার্ক ও বৈদ্যুতিক সংযোগসমূহ অস্থায়ী সার্ভার কক্ষে (কক্ষ নং-৯০৭) স্থানান্তর করা হচ্ছে। এর ফলে বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেল ৫টা থেকে শনিবার (৮ জুলাই) রাত অবধি এ সার্ভার কক্ষের মাধ্যমে পরিচালিত মাঠ পর্যায় ও সচিবালয়ের ইন্টারনেট ও ইন্ট্রানেটভিত্তিক সব ধরনের সেবা যেমন, ইন্টারনাল ওয়েবসাইট, ভিপিএন সেবা বন্ধ থাকবে। আগামী রবিবার (৯ জুলাই) যথারীতি সার্ভিস চালু থাকবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নোটিশ জারি করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম