ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

তারাকান্দায় বোনের সঙ্গে প্রেম করায় বন্ধুকে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৬ জুলাই, ২০২২,  7:57 PM

news image

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধারের প্রায় ৮ ঘণ্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় জড়িত দুই ভাইসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৬ জুলাই) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত জেলার ফুলপুর ও তারাকান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। নিহত আব্দুস সামাদ (১৫) তারাকান্দা উপজেলার বাসিন্দা। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন,

উপজেলার দাদরা এলাকার আলাল উদ্দিনের ছেলে রবিন মিয়া (১৯), তার বড় ভাই রোহান মিয়া (২৪), একই উপজেলার হাটপাড়া গ্রামের মো. মুস্তাফিজুর রহমান নাঈম (১৯), পুঙ্গুয়াই গ্রামের মো. শাহীনুর ইসলাম (২২)। জানা গেছে, উপজেলার রবিন মিয়া নিহত অটোরিকশাচালক সামাদের ঘনিষ্ঠ বন্ধু ছিল। সেই সম্পর্কের সুবাদে সামাদ প্রায়ই রবিনের বাড়িতে আসা-যাওয়া করত। এতে একসময় রবিনের ছোট বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সামাদের। পরে বিষয়টি জানতে পেরে সামাদকে ফেরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় রবিন। এরপরই সামাদকে হত্যার পরিকল্পনা করে রবিন ও তার ভাই রোহান। এদিকে পরিকল্পনা অনুযায়ী গত সোমবার সন্ধ্যার দিকে সামাদের অটোরিকশা নিয়ে বিভিন্ন জায়গা ঘোরাফেরা করে একই দিন রাত সাড়ে ৮টার দিকে পঙ্গুয়াই উমেদ আলী উচ্চবিদ্যালয়ের পাশে নিয়ে যায় রবিন, রোহান ও নাঈম। সেখানে ঝোপের আড়ালে আগেই ওঁৎ পেতে ছিল শাহীনসহ আরও দুজন। পরে সামাদকে সেখানে নেওয়ার পর প্লাস্টিকের রশি পেঁচিয়ে হত্যা করে স্কুলের সেপটিক ট্যাংকে মরদেহ ফেলে রাখে তারা। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, নিহতের বাবা শাহজাহান মিয়া অজ্ঞাতনামা আসামি করে তারাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপরই পুলিশ সুপারের নির্দেশে অভিযানে নামে জেলা ডিবি পুলিশ। অভিযানে ৮ ঘণ্টার মধ্যেই ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করে হত্যার রহস্য উদঘাটন করা হয়। তবে আজ বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম