ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

২৮ আগস্ট, ২০২২,  7:56 PM

news image

বরিশালের রহমতপুরে বাসচাপায় ফজলুল হক (৬৫) ও তার স্বজন পলি আক্তার (৩৫) ভ্যানের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ ভ্যানচালক গুরুত্বর আহত হয়েছেন। রবিবার (২৮ আগস্ট) বেলা পৌনে ১২ টার দিকে রহমতপুর ব্রিজ সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহতরা বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরের মানিককাঠী গ্রামের বাসিন্দা। এদিকে এ ঘটনায় পলি আক্তারের ৪ বছর বয়সীর ছেলে তাওহীদ ও ভ্যানের চালক জয়নাল খানকে (৪৫) গুরুত্বর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান,

কুয়াকাটা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস রহমতপুর ব্রিজ এলাকা অতিক্রমকালে বিপরীতমুখী ভ্যানটিকে চাপা দেয়। ভ্যানটি মানিককাঠী থেকে রহমতপুর স্ট্যান্ডে আসছিলো। এতে ঘটনাস্থলেই পলি আক্তার ও তার স্বজন ফজলুল হক নিহত হয়। এছাড়া আহত দুই জনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আমানউল্লাহ আল বারী বলেন, ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এদিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। পরে পুলিশের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর সড়ক থেকে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম