ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার

#

নিজস্ব প্রতিবেদক

২৪ মে, ২০২৩,  4:56 PM

news image

দুই দিনের সফরে ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়াইডং। শুক্রবার (২৬ মে) ঢাকায় আসার কথা রয়েছে তার।সফরকালে সুন ওয়াইডং পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠকে যোগ দেবেন। আগামী শনিবার (২৭ মে) বাংলাদেশ-চীন পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সূত্র জানায়, চীন তার ‘গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভে (জিডিআই)’ বাংলাদেশকে যুক্ত করতে চায়। এরই মধ্যে চীন এ সংক্রান্ত একটি সমঝোতার খসড়া পাঠিয়েছে। বাংলাদেশ ওই খসড়া পরীক্ষা-নিরীক্ষা করছে। রোহিঙ্গা সংকট সমাধানে চীন বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতা করছে। ২০১৬ সালে চীনের প্রধানমন্ত্রী সি চিন পিংয়ের বাংলাদেশ সফরে উভয় পক্ষ তাদের সম্পর্ককে কৌশলগত মাত্রায় উন্নীত হওয়ার ঘোষণা দেয়। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে চীনের ‘বেল্ট অ্যান্ড রোড (বিআরআই)’ উদ্যোগে যোগ দিয়েছে। বর্তমানে এ সম্পর্ক আরও এগিয়ে নিতে উভয় পক্ষ কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম