ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ঢাকায় আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,  5:40 PM

news image

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো সোমবার (২৭ ফেব্রুয়ারি) তিন দিনের সফরে ঢাকায় আসছেন। ঢাকা সফরকালে তিনি আর্জেন্টাইন দূতাবাস খোলার ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে তিনটি সমঝোতা চুক্তি সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। ফুটবল বিশ্বকাপ চলাকালে বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক গভীর হয়। তখন আর্জেন্টিনার রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ ঢাকায় দূতাবাস খোলার আগ্রহ প্রকাশ করেন। সে লক্ষ্যেই আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন। সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফর সামনে রেখে দেশটির নয়াদিল্লির দূতাবাসের উপরাষ্ট্রদূত ফ্রাঙ্কো সেনিলিয়ানির নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত ৩০ জানুয়ারি ঢাকা সফর করেন। সে সময় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফর চূড়ান্ত হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম