ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

ড. ইউনূসসহ সবার সমালোচনা করা যাবে: প্রেস সচিব

#

নিজস্ব প্রতিবেদক

১২ জানুয়ারি, ২০২৫,  8:21 PM

news image

প্রধান উপদেষ্টা ড. ইউনূসসহ সবার সমালোচনা করা যাবে বলে জানিয়েছেন তার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১২ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে ডেভলপমেন্ট মিডিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন শফিকুল আলম বলেন, গত পাঁচ মাসে প্রশ্ন করার স্বাধীনতা নিশ্চিত করেছে সরকার। গণমাধ্যমের স্বাধীনতা আছে এখন। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সবার ক্রিটিসাইজ করা যাবে। তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সবার আগে গণমাধ্যমকে স্বাধীন করতে হবে। শক্তিশালী গোষ্ঠীকে জবাবদিহির আওতায় আনতে চাইলে এখনই আদর্শ সময়। কারণ এই সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করেনি, করবেও না। ডেভলপমেন্ট মিডিয়া ফোরামের মাধ্যমে সাংবাদিক এবং উন্নয়ন কর্মীদের মধ্যে সংযোগ স্থাপন করা হবে বলেও জানান প্রেস সচিব। শফিকুল আলম বলেন, পেশাগত দক্ষতা উন্নয়নে সাংবাদিকের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম