ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ডিবি ও পুলিশের কঠোর সর্তকবার্তা, মেডিকেল কলেজের ভিতরে বখাটেদের পেলেই গ্রেফতার

#

০৪ মে, ২০২৫,  5:25 PM

news image

একে মিলন : সুনামগঞ্জে উঠতি বয়সী তরুণ-যুবক বখাটেদের উৎপাত বেড়েই চলছে। ছোট-খাট চুরি,ছিনতাই করাসহ তারা জড়িয়ে পড়ছে নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ডে। বিশেষ করে সুনামগঞ্জ মেডিকেল কলেজের ভিতরের রাস্তা-ঘাটে তরুণ বখাটের উৎপাতে সক্রিয় রয়েছে বলে জানা যায়। বখাটেদের এমন তথ্য নজরে আসে সুনামগঞ্জ জেলা পুলিশের। এসব অপরাধ মূলক কর্মকাণ্ড নির্মূলে তাৎক্ষণিক জেলা পুলিশ সুপার তোফায়েল আহম্মেদ এর নির্দেশে ডিবি ওসি আহমদ উল্লাহ ভূইয়া"র নেতৃত্বে সদর মডেল থানা পুলিশ ও ডিবি পুলিশ শনিবার বিকেল পাঁচটায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের ভিতরে বখাটেদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করেন।  ডিবি ওসি আহমদ উল্লাহ ভূইয়া বলেন, ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার জন্য আজ থেকে যদি কোনো মেডিকেল কলেজের ভিতরে বখাটে ছেলে পাওয়া যায় তাহলে তাদেরকে গ্রেপ্তার করে আইগত ব্যবস্থা নেওয়া হবে এবং বখাটেদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত থাকবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম