ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ঠাকুরগাঁও সীমান্তে নারী-শিশুসহ ১৩ জনকে পুশইন করালো বিএসএফ

#

নিজস্ব প্রতিনিধি

০৪ জুন, ২০২৫,  4:47 PM

news image

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) নারী ও শিশুসহ ১৩ জন বাংলাদেশিকে জোরপূর্বক বাংলাদেশে পুশইন করিয়েছে। গত সোমবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফকিরগঞ্জ সীমান্তের ৩৪১/৪-এস পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। পরদিন মঙ্গলবার (৩ জুন) বিজিবি তাদের সীমান্তে আটক করে, পরে থানায় হস্তান্তর করা হয় এবং বিকেলে পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। আটককৃতরা হলেন-  কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পূর্ব চন্দ্রকোনা গ্রামের মৃত আখতার আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৯), তার স্ত্রী রোজিনা বেগম (২৩), ছেলে রমজান আলী (৪); একই উপজেলার শিমুলবাড়ী এলাকার জাবেদ আলীর ছেলে শাহীন আলী (২৮), তার স্ত্রী রোজিনা বেগম (২৫), ছেলে ইয়াসিন (১০), মেয়ে মর্শিদা (৭), ছেলে আবু বক্কর (৩); বোয়ালবীর এলাকার আব্দুল হালিমের ছেলে শফিকুল ইসলাম (৩১), তার স্ত্রী নুর নাহার (২৫), ছেলে নুর আলম (৯), মেয়ে সুমাইয়া (৭) ও সুমনা (৫)। ফকিরগঞ্জ বিজিবি ক্যাম্পের কম্পানি কমান্ডার আবু বক্কর সিদ্দিক জানান, তারা দীর্ঘদিন ধরে ভারতের দিল্লিতে বসবাস করে আসছিলেন। বিএসএফ তাদের বহরমপুর ক্যাম্প থেকে পুশইন করে। বিজিবি তাৎক্ষণিকভাবে তাদের আটক করে থানায় হস্তান্তর করে। পীরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, যাচাই শেষে আটককৃতদের বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হওয়া গেলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম