ঢাকা ০৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাতৃস্নেহে পুলিশের কোলে ছোট্ট শিশু, পরীক্ষা দিলেন মা বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী কানাডায় ঝড়ের তাণ্ডব, বিদ্যুৎহীন হাজারো পরিবার ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় আগামী সপ্তাহে সিঙ্গাপুরে জাপানের বিপক্ষে লড়বে ব্রাজিল নতুন করে ৯০ প্রবাসীকে সিআইপি মর্যাদা দিতে যাচ্ছে সরকার দেশকে অস্থিতিশীল করতে সামাজিক মাধ্যমে নানা গুজব রটানো হচ্ছে: প্রধানমন্ত্রী বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি

টিকাবঞ্চিত শিশুদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি, সতর্ক করলো ইউনিসেফ

#

৩১ মার্চ, ২০২৬,  6:22 PM

news image

বাংলাদেশে টিকাবঞ্চিত শিশুদের সংখ্যা নিয়ে সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। এ প্রেক্ষাপটে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশসহ বিশ্বজুড়ে শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষাসহ শিশুদের সার্বিক কল্যাণ, জীবনমান উন্নয়নে বিশ্বজুড়ে কাজ করা আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ইউনিসেফ। সংস্থাটি বলছে, যেসব তথ্যকে বর্তমান পরিস্থিতির প্রতিফলন হিসেবে উপস্থাপন করা হচ্ছে, সেগুলো আসলে এক বছর আগের একটি প্রেস বিজ্ঞপ্তি থেকে নেওয়া। ফলে এগুলো দেশের বিদ্যমান টিকাদান পরিস্থিতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। মঙ্গলবার (৩১ মার্চ) এক বার্তায় ইউনিসেফ জানিয়েছে, বাংলাদেশে শিশুদের টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ খাতে অগ্রগতি ধরে রাখতে সরকার ও অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। বার্তায় বলা হয়েছে, ইউনিসেফের লক্ষ্য- প্রতিটি শিশুকে জীবনরক্ষাকারী টিকার আওতায় নিয়ে আসা। এ বিষয়ে সঠিক ও হালনাগাদ তথ্য নিশ্চিত করতে গণমাধ্যম ও সংশ্লিষ্ট সব পক্ষকে উৎস ও সময়কাল যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছে ইউনিসেফ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম