ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

টানা ১৪ বছর ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২২,  8:38 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন সম্ভব হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডারে কম্বল ও শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। নিজ কার্যালয়ে কম্বল ও শীতবস্ত্র অনুদান হিসেবে গ্রহণ করেন প্রধানমন্ত্রী। এ সময় বিভিন্ন ব্যাংক ও শিল্প প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেদের প্রতিষ্ঠানের পক্ষে শীতবস্ত্র অনুদান দেন। অন্যান্য বার ভার্চুয়ালি হলেও এ বছর সশরীরে প্রধানমন্ত্রী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বলেন, একটানা ১৪ বছর ক্ষমতায় থাকার ফলে দেশের উন্নয়ন করতে পারছি; সেগুলো দৃশ্যমানও হচ্ছে, চোখেও পড়ছে। সমাজের কোনো মানুষই অবহেলিত থাকবে না, মানবেতর জীবনযাপন করবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটাই আমাদের লক্ষ্য এবং আমরা সেসব ব্যবস্থা করে দিচ্ছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম