ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

টানা ১১ দিন বন্ধ থাকার পর হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুন, ২০২৫,  10:02 PM

news image

পবিত্র ঈদুল আজহা, সাপ্তাহিক ছুটি ও সার্ভার জটিলতার কারণে টানা ১১ দিন বন্ধ থাকার পর আজ থেকে ফের দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এতে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্যতা। সোমবার  (১৬ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি বন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক।  তিনি বলেন, পবিত্র ঈদুল আজহাসহ সাপ্তাহিক ছুটির কারণে গেলো ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। রোববার থেকে আমদানি-রপ্তানি শুরু হওয়ার কথা থাকলেও ভারতের কাস্টমসে সার্ভার জটিলতার কারণে দুদেশের মধ্যে কোনো প্রকার আমদানি-রপ্তানি করা সম্ভব হয়নি। তবে আজ সোমবার দুপুর ১২টা থেকে যথারীতি আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এ দিকে হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম বলেন, হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম