ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

টঙ্গীবাড়ীতে প্রাইভেটকার খাদে পড়ে নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১৪ মে, ২০২২,  4:12 PM

news image

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পুরাবাজার এলাকায় প্রাইভেটকার খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছে। আহত জাহিদ হাসান (১৬) কে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার (১৩ মে) গভীর রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-সদর উপজেলার উত্তর চরমশুরা এলাকার মো. জিসান (১৯), ও একই এলাকার ফাহিম (১৬)। টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নিজ বাড়ি সদর উপজেলা চরমশুরা এলাকা থেকে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে ভগ্নিপতির গাড়ি নিয়ে জিসান টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় ঘুরতে যাচ্ছিলো। পথিমধ্যে পুরাবাজার এলাকায় আসলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ঢালে খাদে পড়ে পানিতে পড়ে যায়। পরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতদের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। আহত জাহিদকে ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম