ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ঝিনাইদহে মদপানে একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৪ মে, ২০২৫,  4:50 PM

news image

ঝিনাইদহের শৈলকূপায় বাংলা মদপানে নয়ন দাস (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার গাড়াগঞ্জ এলাকার চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে।  নিহত নয়ন ওই গ্রামের রবি দাসের ছেলে ও পেশায় একজন নাপিত ছিলেন।  নিহতের স্ত্রী দিপা দাস জানান, আমার স্বামী মাঝে মাঝে মদ পান করে বাড়িতে ফিরতেন। কিন্তু কোনদিন বমি করেনি। সোমবার রাতে আমার স্বামী নয়ন দাস মদ পান করে বাড়িতে এসে অতিরিক্ত বমি করেন। এরপর বেশী অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় রাতে সাড়ে ১০টার দিকে আমার স্বামী মারা যান।  সদর হাসপাতালে কর্তব্যরত (মেডিকেল অফিসার) ডা. রাজিয়া সুলতানা জানান, সে নিয়মিত এ্যালকোহল পান করার কারণে তার লিভারে সমস্যা হয়ে গেছে। সে কারণেই তার মৃত্যু হয়েছে।   এতথ্য নিশ্চিত করে শৈলকূপা থানার ওসি মাসুম খাঁন জানান, কোথা থেকে মদ না স্পিরিট পান করেছে সেটি আমরা তদন্ত করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম