ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ঝিনাইগাতীতে যাবজ্জীন সাজাপাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

#

২০ মার্চ, ২০২৫,  5:35 PM

news image

ঝিনাইগাতি প্রতিনিধি : পশেরপুরের ঝিনাইগাতীতে  নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি স্টিফেন মারাক (৫০) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্টিফেন মারাক ওই গ্রামের  উপেন্দ্র  চিরানের  ছেলে।  জানা গেছে স্টিফেন মারাক জীবিকার তাদিগে সিরাজগঞ্জে থাকতেন। এখানে থাকাকালীন সময়ে ২০০৬ সালে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। উক্ত মামলায় ২০২০ সালে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরপর থেকে তিনি পলাতক অবস্থায় ছিলেন। তাকে গ্রেপ্তারের জন্য  আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী জারি করে।  উক্ত গ্রেপ্তারী পরোয়ানা বলে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বুধবার দুপুর আড়াইটার দিকে মরিয়মনগর তার নিজ বাড়ি স্টিফেন মারাককে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে  ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো,আল আমীন বলেন বিকালে গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম