ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় আহত ১৩

#

নিজস্ব প্রতিনিধি

১৫ এপ্রিল, ২০২৫,  6:07 PM

news image

ঝালকাঠি শহরের ইছানীল এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১৩ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম গণমাধ্যমে বলেন, একটি বাস রাজধানী ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিল। পথে ঝালকাঠি শহর অতিক্রম করে ইছানীল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসটিতে প্রায় ২০ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় আহত ১৩ জনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার তৎপরতা চালায়। স্থানীয়রাও উদ্ধারকাজে সহায়তা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম