ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

জৈন্তাপুরে বন্যার পানিতে ভেসে উঠল মা-ছেলের লাশ

#

নিজস্ব প্রতিনিধি

২১ জুন, ২০২২,  10:01 PM

news image

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে মা-ছেলের।  মঙ্গলবার (২১ জুন) সকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের ছাতারখাই গ্রামে তাদের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা-ছেলের মরদেহ উদ্ধার করে।  নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের মহালীখলা গ্রামের আজব আলীর ছেলে রহমান মিয়া (১৪) ও তার মা নজমুনেছা (৫০)।  জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বলেন, শনিবার ছেলেকে নিয়ে উপজেলার ছাতারখাই এলাকায় মেয়ের বাড়ি যাচ্ছিলেন নাজমুন। পথে বাছার খাল এলাকায় বন্যার পানিতে তলিয়ে যান মা-ছেলে। সকালে দরবস্ত হাওরের পানিতে এলাকাবাসী বোরকা পরিহিত এক নারীর মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়।  তিনি বলেন, যেহেতু কারও কোনও অভিযোগ নেই। তারা ময়নাতদন্ত চাইছেন না। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম