ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে সহায়তার আহ্বান ড. রীয়াজের

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২৫,  7:17 PM

news image

সময়ের স্বল্পতার বিবেচনা করে দ্রুত সময়ে ঐকমত্যের সিদ্ধান্তে পৌঁছানোর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। মঙ্গলবার (২২ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৭তম দিনের আলোচনার সূচনায় তিনি এসব কথা বলেন। এসময় বিমান দুর্ঘটনায় আহতদের সু-চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠু তদন্তের জন্য সরকারের সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান ড. আলী রীয়াজ। আজকের বৈঠকে প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান এবং তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে একটি সমন্বিত প্রস্তাব এ দুটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের শুরুতে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়। শোক প্রস্তাব পাঠ করেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম