ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

জুলাই সনদের খসড়া আজ দলগুলোকে দেবে কমিশন

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৫,  5:10 PM

news image

জুলাই গণঅভ্যুত্থানের পর বহুল আলোচিত ‘জুলাই চার্টার’ বা ‘জুলাই সনদ’-প্রণয়নের কাজ একদম শেষ পর্যায়ে। ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে দুই দফায় ধারাবাহিক সংলাপের মাধ্যমে সনদের একটি খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই খসড়াটি কমিশন আজ সোমবার রাজনৈতিক দলগুলোকে সরবরাহ করবে। এরপর আলোচনা-পর্যালোচনা শেষে জুলাই সনদে সই করবে দলগুলো। আজ সকাল সাড়ে ১০টায় দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসছে কমিশন। রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ১৯তম দিনের আলোচনা শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সংবাদ ব্রিফিংয়ে জানান, কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে আজ জাতীয় সনদের খসড়া প্রেরণ করা হবে। ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সমাপ্ত হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, সংস্কার ইস্যুতে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে ছয় মাসের জন্য গঠিত ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর মেয়াদ আগামী ৩১ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে। আলী রীয়াজ সংবাদ ব্রিফিংয়ে জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের অব্যাহত আলোচনায় এপর্যন্ত ১২টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া সাতটি বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে, কিন্তু নিষ্পত্তি হয়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম