ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের আন্তর্জাতিক টেনিস হল অব ফেমে ফেদেরার

জুলাই-আগস্টে বাণিজ্য ঘাটতি কমেছে ১০ শতাংশ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ অক্টোবর, ২০২৪,  8:18 PM

news image

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে দেশের বাণিজ্য ঘাটতি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ১০ শতাংশ কমেছে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুসারে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-আগস্টে দেশের বাণিজ্য ঘাটতি ছিল দুই দশমিক ৭৫ বিলিয়ন ডলার। আগের অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল তিন দশমিক শূন্য চার বিলিয়ন ডলার। অর্থাৎ, ২৯০ মিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি কমেছে এ বছর। আমদানি খরচ কমে যাওয়ার পাশাপাশি রপ্তানি বৃদ্ধির কারণেই এমনটা সম্ভব হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, আগের বছরের একই সময়ের তুলনায় এবার আমদানি খরচ এক দশমিক দুই শতাংশ কমে ৯ দশমিক ৯১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বিপরীতে চলতি অর্থবছরের দুই মাসে রপ্তানি আয় আগের অর্থবছরের একই সময়ের তুলনায় আড়াই শতাংশ বেড়ে সাত দশমিক ১৬ বিলিয়ন ডলার হয়েছে। আমদানি খরচের ভারসাম্যের আরেকটি উল্লেখযোগ্য কারণ, গত দুই মাসে রেমিট্যান্স বেড়ে যাওয়ায় দেশের চলতি হিসাব ইতিবাচক হয়েছে। এছাড়া গত জুলাই থেকে আগস্ট পর্যন্ত চলতি হিসাবের উদ্বৃত্ত ১১১ মিলিয়ন ডলারে পৌঁছেছে। গত অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ৬১০ মিলিয়ন ডলার। তবে আর্থিক হিসাব নেতিবাচক রয়ে গেছে এখনও। জুলাই-আগস্টে ঘাটতি কমে দাঁড়িয়েছে ১৪৫ মিলিয়ন ডলার। আগের বছরের একই সময়ে যা ছিল এক দশমিক ৩৩ বিলিয়ন ডলার।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম