ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

জুন মাসের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে সুবাতাস

#

নিজস্ব প্রতিবেদক

১০ জুন, ২০২৪,  4:45 PM

news image

চলতি বছরের জুন মাসের শুরুতেই প্রবাসী আয় বা রেমিট্যান্স নিয়ে সুখবর এসেছে। জুন মাসের ৭ দিনে দেশে এসেছে ৭২ কোটি ৬২ লাখ মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে ১০ কোটি ৩৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংক রোববার এক হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করেছে। এতে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্টরা জানান, ঈদকে সামনে রেখে অভিবাসী কর্মীরা সাধারণত দেশে বেশি অর্থ পাঠান। তাই কোরবানির ঈদকে সামনে রেখে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, চলতি জুন মাসের প্রথম ৭ দিনে দেশে এসেছে ৭২ কোটি ৬২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

প্রবাসীদের পাঠোনো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৪ কোটি ১৩ লাখ মার্কিন ডলার। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ কোটি ২৪ লাখ ৮০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ১ কোটি ৯০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার। প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের জানুয়ারিতে ২১০ কোটি ডলার, ফেব্রুয়া‌রি‌তে ২১৬ কো‌টি ৬০ লাখ ডলার, মার্চে ১৯৯ কোটি ৬৮ লাখ ডলার, এপ্রিলে ২০৪ কোটি ৩০ লাখ ডলার এবং মে মাসে প্রবাসীরা পাঠিয়েছেন ২২৫ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, ২০২৩ সালের জানুয়ারিতে প্রবাসীরা ১৯৫ কোটি ৮৮ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। এ ছাড়া ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি ডলার, মার্চে ২০২ কোটি, এপ্রিলে ১৬৮ কোটি, মে মাসে ১৬৯ কোটি, জুনে ২২০ কোটি, জুলাইয়ে ১৯৭ কোটি, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ, সেপ্টেম্বর মাসে ১৩৩ কোটি, অক্টোবরে ১৯৭ কোটি, নভেম্বর ১৯৩ কোটি ডলার এবং ডিসেম্বরে এসেছিল ১৯৯ কোটি ডলার রেমিট্যান্স। উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ দুই হাজার ৪৭৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল দেশে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম