ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে নিরাপত্তা উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২৫,  4:55 PM

news image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। রোববার (১০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জামায়াত। এতে আরও বলা হয়, জামায়াত আমিরের সঙ্গে দেখা করে চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং তার সুস্থতা কামনায় দোয়া করেন খলিলুর রহমান। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের এ আন্তরিকতায় কৃতজ্ঞতা জানিয়েছে জামায়াতে ইসলামী। প্রসঙ্গত, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সম্প্রতি জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়েছে। এখন তিনি কেবিনে অবস্থান করছেন। পরিপূর্ণ সুস্থতার জন্য শফিকুর রহমান দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম