ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

জামালপুরে সাবেক মেয়রের বাড়িতে গোপন বৈঠক, আটক ৮

#

নিজস্ব প্রতিনিধি

২১ জানুয়ারি, ২০২৫,  9:04 PM

news image

জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর বাড়িতে গোপন বৈঠকের সময় তার আট অনুসারীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার রাতে পৌর শহরের পাথালিয়া এলাকায় মেয়র ছানুর বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- শহরের পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত আলী আকবরের ছেলে আক্রাম হোসেন (৫২), মৃত কেরামত আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮), মৃত সুরুজ আলীর ছেলে মাহমুদুর রহমান (৪৫) ও মৃত গুল মাহমুদের ছেলে আব্দুল মজিদ, পাথালিয়া গুয়াবাড়ী এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে হেলাল উদ্দিন (৪৫), পাথালিয়া মধ্যপাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে ও মেয়র ছানুর অফিস সহকারী রাশেদুল ইসলাম (৯), কম্পপুর মধ্যপাড়া এলাকার ইসমাইল হোসেনর ছেলে শামীম (৩৮) এবং বসাকপাড়া এলাকার মনিন্দ্র চন্দ্র দের ছেলে বিজয়। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো.আতিক জানান, পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর পাথালিয়ার বাড়ীতে তার অনুসারীরা রাতে গোপন বৈঠক করছেন এমন গোপন সংবাদেও ভিত্তিতে সাবেক মেয়র ছানুর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে নাশকতার পরিকল্পনার গোপন বৈঠক থেকে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম