ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

জানুয়ারিতেই পাতাল রেলের জগতে প্রবেশ করবে বাংলাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি, ২০২৩,  6:07 PM

news image

চলতি মাসের শেষ সপ্তাহে পাতাল রেলের জগতে প্রবেশ করবে বাংলাদেশ। জানুয়ারির শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাতাল রেলের নির্মাণকাজ উদ্বোধন করবেন। কমলাপুর থেকে এয়ারপোর্ট ও পিতলগঞ্জ পর্যন্ত নতুন এ পথ তৈরি করতে যাচ্ছে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এমআরটির লাইন ওয়ানের আওতায় কমলাপুর থেকে এয়ারপোর্টের তৃতীয় টার্মিনাল পর্যন্ত হবে এ রেলপথ। দীর্ঘ ২৬ দশমিক ৬ কিলোমিটারের এ রেলপথটির পাতাল অংশ ১৬ দশমিক ৪ কিলোমিটার, আর উড়াল অংশ ১০ দশমিক ২ কিলোমিটার। ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দীক সংবাদমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাতাল রেলের নির্মাণকাজ উদ্বোধন করবেন। এ বিষয়ে একটি পত্র সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠিয়েছি। যেকোনো দিন আমরা তারিখ পেয়ে যেতে পারি। সেভাবেই নির্মাণকাজ শুরুর প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, মেট্রোরেল প্রকল্প পাতাল পথ তৈরির জন্য চারটি পয়েন্টে সুড়ঙ্গ করে বোরিং মেশিন প্রবেশ করানো হবে। দ্রুত কাজ শেষ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে অতিরিক্ত সুড়ঙ্গ পথ তৈরির মেশিন (বোরিং) রাখার নির্দেশনা দেওয়া হবে। এতে কোনো মেশিন নষ্ট হলেও কাজ থেমে থাকবে না। প্রাথমিক পরিকল্পনা অনুসারে এমআরটি লাইন ওয়ানের কাজ ২০২৬ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম