ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরা শ্যামনগরে মুরগির ঘরে বিশাল অজগর, খেয়ে ফেলেছে ৬ হাঁস-মুরগি চলন্ত ট্রেনের ক্যান্টিনে নারীকে ধর্ষণের অভিযোগ জলবায়ু পরিবর্তনের বিপদ মোকাবিলায় ব্যাপকভাবে কাজ করছে বিএনপি: রিজভী নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের নেপালের টানেলগুলোতে কাউকে জীবিত উদ্ধারের আশা ফিকে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন

জানা গেলো ২০২২ সালের রমজান মাসের সম্ভাব্য তারিখ

#

২৩ ডিসেম্বর, ২০২১,  5:14 PM

news image

মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে আগামী বছরের ২ এপ্রিল। মিশরের জাতীয় জোর্তিবিদ্যা ও ভূপ্রকৃতিবিদ্যা গবেষণা ইনস্টিটিউটের বরাতে বুধবার (২২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। মিশরীয় জোতির্বিদরা জানিয়েছেন, আগামী ১ এপ্রিল আরবি শাবান মাসের ২৯ তারিখ পড়ছে। ওইদিন সন্ধ্যাতেই আকাশে পবিত্র রমজানের চাঁদ দেখা যেতে পারে।

সেক্ষেত্রে ২ এপ্রিল থেকে শুরু হবে রোজা। আরবি ক্যালেন্ডারে নবম মাস রমজান। এসময় সারা বিশ্বের ধর্মপ্রাণ মুসলিমরা সৃষ্টিকর্তার সন্তুষ্টিলাভের আশায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। রমজান শেষে শাওয়াল মাসের প্রথমদিন উদযাপিত হয় মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। আরবি মাসের শুরু ও শেষ সাধারণত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। এ কারণে আরবি মাসের শুরুর বিষয়ে পুরোপুরি নিশ্চিত পূর্বাভাস দেওয়া যায় না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম