ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসছে আজ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল, ২০২৩,  4:31 PM

news image

জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশন বসছে আজ (বৃহস্পতিবার, ০৬ এপ্রিল)। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ বিশেষ অধিবেশন আহ্বান করেছেন। বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বেলা ১১টায় স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ এ অধিবেশন বসবে। এটি হবে চলতি একাদশ সংসদের ২২তম এবং চলতি বছরের দ্বিতীয় অধিবেশন।  গত ৫ জানুয়ারি চলতি বছরের প্রথম বা ২১তম অধিবেশন শুরু হয়, যা শেষ হয় ৯ ফেব্রুয়ারি। ওই অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২৬টি। যেখানে ১৯টি বিল উত্থাপিত হয়, পাস হয় ১০টি। এছাড়া একটি অধ্যাদেশও উত্থাপিত হয়।  ২১তম অধিবেশন চলাকালে চট্টগ্রাম–৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনের সংসদ সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ মারা যান। এদিকে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ শুক্রবার (০৭ এপ্রিল) বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন বলে জানা গেছে। রাষ্ট্রপতির ভাষণের পরদিন শনিবার (৮ এপ্রিল) সকালে শুরু হবে সংসদের বৈঠক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম