ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

জমিসংক্রান্ত বিরোধে: বড় ভাইয়ের চোখ তুলে নিল ছোট ভাই

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুন, ২০২২,  5:08 PM

news image

পিরোজপুরের ইন্দুরকানীতে জমিসংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের চোখ তুলে নিল ছোট ভাই। বুধবার (২৯ জুন) রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার পশ্চিম পত্তাশী গ্রামের চাহেব আলী খানের ছোট ছেলে আছলাম আলী খান তার বড় ভাই ওবায়দুল খানকে (৪৫) রড দিয়ে বাম চোখ তুলে দেয়। এ সময় রডের আঘাতে ওবায়দুলের মুখমণ্ডল বিকৃত হয়ে যায়। স্বজনরা দ্রুত তাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় ইউপি সদস্য নাজমুল হাসান জানান, দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে। ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, শত্রুতার জেরে এক ভাই অপর ভাইয়ের এক চোখ তুলে ফেলেন। লিখিত অভিযোগ হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম