ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

জন্ম ও মৃত্যু নিবন্ধনে ভুল সংশোধন হবে সহজেই

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩,  8:09 PM

news image

জন্ম ও মৃত্যু নিবন্ধনের ভুল সংশোধন সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ই করতে পারবে। নিবন্ধনে ব্যক্তির নাম, ঠিকানা ও ছোটখাট ভুল সংশোধনে মানুষ যাতে জনভোগান্তির শিকার না হন এজন্য সংশোধন প্রক্রিয়া সহজ করার এ উদ্যোগ নিয়েছে রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়। সম্প্রতি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সকল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সকল জেলা প্রশাসক, সকল ক্যান্টনমেন্ট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসারকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা অনুযায়ী নিবন্ধন তারিখের পর ৯০ দিন পর্যন্ত নিবন্ধক সংশোধন করতে পারেন। কিন্তু বর্তমান বিডিআরআইএস সফটওয়্যারে ব্যক্তির নাম, পিতা-মাতার নাম, ঠিকানা, সন্তানের ক্রম ও অন্যান্য ছোট-খাট ভুল সংশোধনের জন্য ইউনিয়নের ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভা, সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ডের ক্ষেত্রে ডিডিএলজির মাধ্যমে সংশোধন করতে হয়। এটি সময়সাপেক্ষ ও জনভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। চিঠিতে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন প্রক্রিয়া সহজীকরণের লক্ষ্যে ব্যক্তির নাম, ঠিকানা ও ছোটখাট ভুল সংশোধনে জনগণ যাতে ভোগান্তির শিকার না হন এজন্য এখন থেকে এ সকল ভুল সংশোধন সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ই করতে পারবেন। এ অবস্থায় নিবন্ধন কার্যালয়গুলোকে এ নির্দেশনা মোতাবেক কার্যক্রম গ্রহণ করার পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম