ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

জঙ্গিরা দেশের যেখানেই লুকিয়ে থাকুক তাদের খুঁজে বের করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০১ মার্চ, ২০২৩,  6:23 PM

news image

জঙ্গিদের পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জঙ্গিরা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে বুধবার (০১ মার্চ) সকালে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। মিরপুরের পুলিশ স্টাফ কলেজে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলা একাডেমিতে হামলার হুমকি দিয়ে চিঠি প্রসঙ্গে তিনি বলেন, ‘এরকম অনেক উড়ো চিঠি আসে। এগুলোর কোনো ভিত্তি নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনের সময় সব রাজনৈতিক দল মাঠে থাকে। তারা তাদের দলকে নানাভাবে উজ্জীবিত করে। এটাকে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত বলা যাবে না।’  অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খান ও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।এর আগে, জঙ্গিরা দেশের যেখানেই লুকিয়ে থাকুক তাদের খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘দেশের বি‌ভিন্ন স্থানে লুকিয়ে থেকে কোনো লাভ হবে না। আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিদের খুঁজে বের করবেই।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম