ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

জঙ্গিবাদ, দুর্নীতির বিরুদ্ধে অভিযান অভিযান অব্যাহত থাকবে: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২৩,  8:14 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের অভিযান অব্যাহত থাকবে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়ায় আওয়ামী লীগের জনসভায় তিনি সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, ‘যার যার নিজেদের সন্তান, তারা যেন কোনোভাবেই মাদক ও জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত না হয়, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।’ শেখ হাসিনা বলেন, ‘পদ্মা সেতু নিয়ে অনেক অপবাদ দেয়ার চেষ্টা হয়েছিল। চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। দুর্নীতি করে নিজের ভ্যাগ্য গড়তে আসিনি। জনগণের ভাগ্য গড়তে এসেছি। তাই যখন মিথ্যা অপবাদ দেয়, সেই অপবাদ মেনে নিতে আমি রাজি না। বিশ্বব্যাংক অপবাদ দিতে চেয়েছিল।’ ‘মাত্র আড়াই ঘণ্টায় আমরা এখানে এসেছি। ঢাকা থেকে আগে কোটালীপাড়ায় আসতে ২২ থেকে ২৪ ঘণ্টা লাগত। নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণ করেছিলাম বলেই আজ এত দ্রুত কোটালীপাড়ায় আসতে পেরেছি।’ এর আগে প্রধানমন্ত্রী গোপালগঞ্জে ৪৮টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এর মধ্যে রয়েছে ৪৩টি নবনির্মিত উন্নয়ন প্রকল্প এবং ৫টি উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন। বেলা পৌনে ১১টায় কোটালীপাড়ায় পৌঁছান বঙ্গবন্ধুকন্যা। উদ্বোধনের পর ষষ্ঠবারের মতো পদ্মা সেতু দিয়ে নিজ জেলা গোপালগঞ্জ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গাড়ি বহরের ১২টি গাড়ির জন্য ১১ হাজার ৬৫০ টাকা টোল দিয়ে সেতু পার হন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম