ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ছেলেরা যা করে দেখাতে পারেনি, মেয়েরা তা পেরেছে : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ নভেম্বর, ২০২২,  8:51 PM

news image

কিছুদিন আগে নেপালের মাটিতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জয় করে এসেছে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল। আজ বাঘিনীদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, আমাদের ছেলেরা যা করে দেখাতে পারেনি, মেয়েরা তা পেরেছে। এটা শুনে ছেলেদের একটু রাগ হবে। কিন্তু রাগ করার কিছু নেই। কারণ, ছেলেদের প্রতিযোগিতা একটু বেশি। তবুও আমি বলব, মেয়েরা যথেষ্ট ভালো করছে। বুধবার (৯ নভেম্বর) সকালে সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পাশাপাশি জয়ী প্রত্যেক খেলোয়াড়কে ৫ লাখ এবং কর্মকর্তাদের হাতে সম্মাননা হিসেবে ২ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আমার দাদা ও বাবা ফুটবল খেলতেন। তারা খেলায় প্রতিদ্বন্দ্বী ছিলেন। এ ছাড়া আমার ভাই শেখ কামাল, জামালও ফুটবল খেলতেন। তবে জামাল ক্রিকেটও খেলতেন। এক কথায় আমার পরিবারটা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত ছিল। আবাহনী ক্রীড়াচক্র যখন তৈরি করা হয়, তখন আমরা সাধ্যমতো সহযোগিতা করেছিলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ক্লাবের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২২ এর ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জয় করে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এরপর ঢাকায় পা রেখেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন সাবিনা-সানজিদারা। তাদের ছাদখোলা বাসে চড়ে সংবর্ধনা পাওয়ার ইচ্ছা পূরণ করা হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), বাংলাদেশ সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থা থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়। তখন রাষ্ট্রীয় কাজে দেশের বাহিরে থাকায় সাবিনাদের সংবর্ধনা দিতে পারেননি প্রধানমন্ত্রী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম