ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক আটক

#

নিজস্ব প্রতিনিধি

১৬ জুন, ২০২২,  4:23 PM

news image

লক্ষ্মীপুরে মাদরাসায় অধ্যয়নরত এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে মো. হাসান নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।গতকাল বুধবার (১৫ জুন) রাত ৯টার দিকে শহরের শেখ রাসেল সড়কের রিয়াজুল জান্নাহ হিফজ মাদরাসা থেকে তাকে আটক করা হয়।ওই ছাত্রের মা রুমানা আক্তার বলেন, দীর্ঘদিন ধরে আমার ছেলেকে শিক্ষক হাসান ভয় দেখিয়ে মুখ দিয়ে যৌন নির্যাতন করে আসছিল। সে ভয়ে কাউকে কিছু বলেনি। গত মঙ্গলবার তার বাবা প্রবাসে যাওয়ার পর বুধবার মাদরাসায় যেতে বললে সে কান্নাকাটি করছিল। সে বলছিল আর মাদরাসায় যাবে না। কারণ, জানতে চাইলে যৌন নির্যাতনের বিষয় খুলে বলে। পরে ৯৯৯ ফোন করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মাদরাসা কর্তৃপক্ষকে খুঁজে পাওয়া যায়নি। তবে মাদরাসার অধ্যক্ষ হাবিবুর রহমানের স্ত্রী ও অভিযুক্ত হাসানের মা জানান, ২০১৯ সালে হাসান নাযেরা শিক্ষক হিসেবে মাদরাসায় যোগদান করেন। ওই শিক্ষার্থীর পরিবারের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। সেই জের ধরে মিথ্যা অভিযোগ এনেছে হাসানের বিরুদ্ধে। লক্ষ্মীপুর সদর থানার ওসি মোস্তফা কামাল আরটিভি নিউজকে বলেন, ৯৯৯ কল পেয়ে ওই শিক্ষককে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম