ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবায় সফল বাংলাদেশ : প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২৩,  8:03 PM

news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশাল জনসংখ্যার চ্যালেঞ্জের মধ্যেও স্বাস্থ্যসেবা নিশ্চিতে বাংলাদেশ সাফল্য অর্জন করেছে। পাশাপাশি এখানে খাদ্য ও পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। বৃহস্পতিবার (১১ মে) দুপুরে রাজধানীর একটি হোটেল ‌‘স্মার্ট বাংলাদেশ’ বিষয়ক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার গ্রামীণ জনপদের নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক করেছে । ছোট্ট একটি দেশে এতো বিপুল সংখ্যক মানুষের জন্য খাদ্য এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করা কঠিন হলেও সরকার তা সুচারুভাবেই পালন করে যাচ্ছে। তিনি বলেন, চিকিৎসকদের গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে। যেন প্রান্তিক পর্যায়ের মানুষ সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা পায়। এসময় চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা কারিগরিতে দক্ষ জনশক্তি বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্বের ধনী দেশগুলোকে অর্থায়ন করতে হবে। এ জন্য ফান্ড তৈরি করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম