ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং

চেক ডিজঅনার মামলা করতে পারবে না ব্যাংক

#

বিনোদন ডেস্ক

২৩ নভেম্বর, ২০২২,  9:13 PM

news image

ঋণ আদায়ে কারও বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা করতে পারবে না ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। বুধবার (২৩ নভেম্বর) ঋণ আদায়ে ব্র্যাংক ব্যাংকের চেক ডিজঅনার মামলা বাতিল করে এ আদেশ দেন হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ।আদেশে বলা হয়, ঋণ আদায় করতে ২০০৩ সালের অর্থঋণ আইন অনুযায়ী অর্থঋণ আদালতে মামলা করতে পারবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। একই সঙ্গে আদালতে চলমান ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সব চেক ডিজঅনার মামলার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেন, ঋণের বিপরীতে ব্ল্যাংক চেক নেওয়া বেআইনি। দীর্ঘদিন ধরে এই বেআইনি কাজ করছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। রায়ে বলা হয়, ঋণের বিপরীতে ব্যাংকের নেওয়া চেক হচ্ছে জামানত, কিন্তু বিনিময়যোগ্য দলিল নয়। তাই সেই চেক দিয়ে ডিজঅনার মামলা করা যাবে না। আদালত আরও বলেন, চুক্তির মাধ্যমে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া হয়। তবে ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তা নিজেদের স্বার্থে চেক অপব্যবহারের মাধ্যমে মামলা করে থাকে। তাদের ব্যবহার দাদন ব্যবসায়ীদের মতো। আজ থেকে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান চেক ডিজঅনার মামলা করলে তা খারিজ করে তাদেরকে অর্থঋণ আদালতে পাঠিয়ে দেওয়ার জন্য নিম্ন আদালতের প্রতি নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া রায়ের আলোকে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা জারির নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম