ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

চুরি করা শিশুসহ রাজবাড়ীতে এক নারী আটক

#

নিজস্ব প্রতিনিধি

০৮ এপ্রিল, ২০২৫,  5:51 PM

news image

রাজবাড়ীর পাংশায় চুরি করা দুই মাস বয়সী এক কন্যা শিশুসহ হালিমা আক্তার (২০) নামে এক নারীকে আটক করেছে স্থানীয়রা। সোমবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে পাংশা পৌর শহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে থেকে ওই নারীকে আটক করা হয়। পরে তাকে শিশুসহ পাংশা থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা। আটককৃত ওই নারী উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের হারুন সরদারের মেয়ে হালিমা আক্তার (২২)। জানা যায়, সোমবার বিকেলে পাংশা পৌর শহরের বারেক মোড় এলাকার পপুলার ক্লিনিকের সামনে একটি শিশুসহ একজন নারী ঘোরাঘুরি করছিল। শিশুটি কান্নাকাটি করলে সেলিনা ও পারভীন নামের দুজন নারী তাকে জিজ্ঞাসা করলে সে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। সে সময় স্থানীয়দের সন্দেহ হলে ওই নারীকে পাংশা থানায় নিয়ে আসে। থানা পুলিশের জিজ্ঞাসাবাদে সে জানায়, ঢাকা কমলাপুর রেল স্টেশন সংলগ্ন বস্তি এলাকা থেকে তার স্বামী এনামুল বাচ্চাটি নিয়ে আসে। পরবর্তীতে সে বাচ্চাটি নিয়ে ট্রেনে করে পাংশায় চলে আসে। পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, স্থানীয়রা শিশুসহ ওই নারীকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। শিশুটির বয়স আনুমানিক দেড় থেকে দুইমাস। তাই আমরা শিশুটিকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের হেফাজতে দিয়েছি। আটক নারীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে শিশুটিকে চুরি করে এনেছে। এ বিষয়ে তার বিরুদ্ধে শিশু অপহরণ মামলা করা হয়েছে। তিনি বলেন, শিশুটির প্রকৃত বাবা-মাকে পাওয়া গেলে তাদের কাছে তুলে দেওয়া হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম