ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

চার শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান

#

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২৫,  4:54 PM

news image

যশোর, কুমিল্লা, সিলেট ও দিনাজপুর শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের এসব কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে রবিবার প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাজধানীর সরকারি তিতুমীর কলেজের রাষ্ট্র বিজ্ঞানের অধ্যাপক ড. আসমা বেগমকে যশোর শিক্ষা বোর্ড, মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ (গণিতের অধ্যাপক) মো. আনোয়ার হোসেন চৌধুরীকে সিলেট, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ (ইংরেজি বিভাগের অধ্যাপক) মহা. তৌহিদুল ইসলামকে দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (গণিতের অধ্যাপক) মো. শামসুল ইসলাম কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম