ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

চান্দিনায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

#

১৬ জুন, ২০২২,  8:28 PM

news image

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে তানভীর আহমেদ ভূঁইয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে চান্দিনা থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে চান্দিনার বাড়েরা ইউনিয়নের গণিপুর গ্রাম থেকে আটক করে পুলিশ। এর আগে ১২ জুন (রোববার) ভোরে নিজ বসতঘরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ এনে মঙ্গলবার থানায় মামলা করেন ওই নারী। আটক তানভীর আহমেদ ভূঁইয়া ওই গ্রামের মৃত মাহবুবুর রহমান ভূঁইয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ভুক্তভোগী ওই নারী অভিযোগে উল্লেখ করেন, প্রায় ৯ বছর পূর্বে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। স্বামী প্রবাসে থাকায় দুই সন্তানের ওই জননী স্বামীর বাড়িতে সন্তানদের নিয়ে বসবাস করেন। গত ১৩ জুন ভোরে পার্শ্ববর্তী বাড়ির তানভীর নামের ওই যুবক কৌশলে তার ঘরের দরজা খুলে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেন ওই নারী। মামলার তদন্ত কর্মকর্তা চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম মুক্ত খবর কে জানান, ওই নারীর লিখিত অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে আটক করি। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা মিলেছে। তদন্তপূর্বক আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম