ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ, আহত ৫

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জানুয়ারি, ২০২৫,  10:56 PM

news image

বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আম গাছ কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছে। এসময় ওপার থেকে ছোড়া হাতবোমার বিস্ফোরণে অন্তত ৫ বাংলাদেশি কৃষক আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শনিবার (১৮ জানুয়ারি) সকালে কিরণগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফ এবং ভারতীয় সীমান্তবর্তী মানুষ বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। আম গাছ কেটে নষ্ট করে তারা। খবর পেয়ে বিজিবি জওয়ান ও কিরণগঞ্জের স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। এসময় টিয়ারশেল ও বোমা বিস্ফোরণ করে বিএসএফ। এতে আহত হয় অন্তত ৫ বাংলাদেশি কৃষক। পরে বিজিবি ও স্থানীয়দের কড়া অবস্থানের কারণে পিছু হঠে বিএসএফ সদস্যরা। ঘটনার পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। দু’পাশেই অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এর আগে, নো-ম্যানস ল্যান্ডে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে চৌকা সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম