ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

চাঁদপুরে পুকুরে ডুবে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০২৫,  8:11 PM

news image

চাঁদপুরে সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে মা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুরে মা ও ছেলের মৃত্যু হয়। একই সময়ে বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া আরেক গ্রামের নারীর মৃত্যু হয়।  নিহতরা হলেন, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের লোকমান হোসেনের স্ত্রী খাদিজা আক্তার (২৮), তাদের ছেলে আবু বক্কর ছিদ্দিক (৭) এবং বালিয়া ইউনিয়নের উত্তর বালিয়া গ্রামের ফজলুর রহমানের মেয়ে মাকসুদা (২৬)। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম