ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

চাঁদপুরে ট্রাকের ধাক্কায় রিকশার তিন যাত্রী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুলাই, ২০২২,  4:27 PM

news image

চাঁদপুরে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের ধাক্কায় রিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরিদগঞ্জ উপজেলার রিপন গাজী (৩৫), মাসুদ পাটওয়ারী (৫০) ও লিটন হাজারী (৪৫)। এদের মধ্যে আহত রিকশার চালক খোরশেদ শেখ (৬৫) চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।  চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রশিদ জানান, একটি রিকশা করে তিন যাত্রী চাঁদপুরের দিকে আসছিল। আর বিপরীত পাশ থেকে গ্যাস সিলিন্ডার বোজাই একটি ট্রাক আসার পথে সংঘর্ষ হয়। এতে রিকশার তিন যাত্রীই প্রাণ হারায়। তবে রিকশা চালক খোরশেদ শেখ আহত হয়ে চিকিৎসাধীন। দুর্ঘটনার পর পালানোর সময় ফরিদগঞ্জ উপজেলা থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম