ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

চাঁদপুরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

০৫ এপ্রিল, ২০২৫,  5:25 PM

news image

চাঁদপুরের সদর উপজেলায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রেদওয়ান রাজা (৪৯) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে বাগাদী ইউনিয়নের চান্দ্রা-গল্লাক সড়কের পশ্চিম সেকদি এলাকার এবিএম ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত রেদওয়ান রাজা সদর উপজেলার বাগাদী গ্রামের রাজা বাড়ির বাসিন্দা ও মৃত নুর মোহাম্মদ রাজার ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী ছিলেন এবং দুই সন্তানের জনক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় রেফার করা হয়। কিন্তু পথেই অ্যাম্বুলেন্সে তার মৃত্যু ঘটে। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।” সূত্র: বাসস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম