ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

চলতি জুলাই থেকে বিশেষ প্রণোদনা সরকারি চাকরিজীবীদের, প্রজ্ঞাপন জারি

#

নিজস্ব প্রতিবেদক

১৮ জুলাই, ২০২৩,  10:37 PM

news image

সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ৫ শতাংশ হারে দেয়া প্রণোদনা ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে। মঙ্গলবার (১৮ জুলাই) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে। অতিরিক্ত সচিব মো. আবদুর রহমান কান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮-এর ১৫ ধারার ক্ষমতাবলে জাতীয় বেতনস্কেলের আওতাভুক্ত সরকারি-বেসামরিক, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পেনশনভোগী ব্যক্তিরা এই আর্থিক সুবিধা পাবেন। প্রজ্ঞাপনের তথ্যমতে, ১ জুলাই থেকে প্রাপ্য মূল বেতনের ওপর ৫ শতাংশ হারে আর্থিক সুবিধা মিলবে। তবে তা ১ হাজার টাকার কম নয়। এরআগে, ২৫ জুন সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে সরকারি চাকরিজীবীদের এ প্রণোদনা দেয়ার ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক অর্থনৈতিক অবস্থা ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের কারণে মূল্যস্ফীতি বেড়েছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশেও। এজন্য সরকারি চাকরিজীবীদের মূল বেতনের ৫ শতাংশ হারে প্রণোদনা দেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম